Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর খেলাধুলা ক্রিকেট

কুমারখালীতে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

admin • 13 Jun 2025, 09:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে কুমারখালী ক্রিকেট একাডেমির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৩ জুন) বিকাল ৩ ঘটিকায় কুমারখালী এম. এন. পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘গল্প কুঠি ক্যাফে এন্ড রেস্টুরেন্ট ’ নামক একটি দল ‘সেল ফর অনলাইন ডটকম ’কে ৩ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

এর আগে মোট ৫টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।  ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন কুমারখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোর্য়াদ্দার।

কুমারখালী ক্রিকেট একাডেমির পরিচালক শহিদুল ইসলাম রনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের স্বত্বাধিকারী সুরুজ বিশ্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী ও অনুর্ধ-১৯ জাতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য সাদিয়া ইসলাম প্রমূখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি  বলেন ,সমাজ থেকে মাদক দূর করতে হলে খেলাধুলার বিকল্প নেই,খেলার মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকতে হবে। এখানে যদি সুস্থ পরির্চযা হয়, তাহলে ভালো খেলোয়ার বের হবে।

 

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ রানার্সআপ দল কে ট্রফি প্রদান করা হয়। এছাড়া দলের খেলোয়ারদের মাঝে বিশেষ এবং আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। উক্ত টুর্ণামেন্টের ম্যাচ সেরা আবির হোসেন ও টুর্নামেন্ট সেরা  ওসমান হোসেনকেক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।