Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার,নিস্ক্রিয় করলো পুলিশ

admin • 09 Jul 2024, 03:13 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার,নিস্ক্রিয় করলো পুলিশ

কুষ্টিয়ার কুমারখালীতে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্ত উদ্ধার করছেন কুমারখালী থানা পুলিশ। সোমবার রাতে কয়া বালির ঘাট এলাকা থেকে ৫টি এই বস্তু উদ্ধার করা হয়।

 

থানার সাব ইন্সপেক্টর কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ কয়া ইউনিয়নের বালুর ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালুর মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেন। পরবর্তীতে থানায় নিয়ে এসে পানিভর্তি বালতিতে ককটেল নিস্ক্রিয় করার জন্য রেখে দেওয়া হয়েছে।

 

থানার অফিসার ইনচার্জ আকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।