Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে এক মাদকসেবীকে জেল-জরিমানা

admin • 06 Mar 2023, 12:24 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে এক মাদকসেবীকে জেল-জরিমানা

কুষ্টিয়ার কুমারখালীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করার অপরাধে একজন মাদকসেবীকে তিনমাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড করা হয়েছে। 

 রবিবার (৫মার্চ) কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি হলেন- কুমারখালী উপজেলার মো: জাফর ইকবাল (৩০)সে কুমারখালী পৌরসভার বাসিন্দা।

 

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কুমারখালী উপজেলায় অভিযান পরিচালনা করেন। সেই সময় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন অবস্থায়  ১ জনকে আটক করে তিন মাসের কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত বলেন, মাদক শতভাগ সর্বনাশা একটি জিনিস। আসুন, আমরা পরিবারকে ভালবাসি, সর্বপ্রকার মাদক পরিহার করি।  মাদকের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।