আগামী ২১ মে কুষ্টিয়ার কুমারখালীতে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এপর্যায়ে ১৬৩ টি উপজেলার মধ্যে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা পরিষদ রয়েছে।
বৃহস্পতিবার (২রা মে) সকালে কুষ্টিয়া জেলা নির্বাচন অফিস থেকে কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। নির্বাচনে দুইজন চেয়ারম্যান প্রার্থী এবং পুরুষ ৫ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলাম জিলানী নজরে মুর্শেদ মোটরসাইকেল প্রতীক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান আনারস প্রতীক পেয়েছেন।
উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৮৬ হাজার ৮২৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪৪ হাজার ৯৯৫ জন ও নারী ভোটার রয়েছে ১ লক্ষ ৪১ হাজার ৮৩১ জন। ১০০ টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে এবারের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ হবে বলে উপজেলা নির্বাচন অফিস নিশ্চিত করেছেন।





