Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর আইন-আদালত

কুমারখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

admin • 26 Nov 2022, 06:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

কুষ্টিয়ার কুমারখালীতে ৫০ পিছ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কুষ্টিয়া র‍্যাব -১২। শুক্রবার রাতে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রাম থেকে তাকে আটক করে কুমারখালী থানায় সোপর্দ করা হয়েছে।

 

আটক মাদক ব্যবসায়ী জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বিলাই প্রামাণিক এর ছেলে আলিম প্রামাণিক (৩৮)।  কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন হোসাইন জানান, শুক্রবার রাতে জগন্নাথপুর ইউনিয়নের দয়ারামপুর গ্রাম থেকে

   

৫০ পিছ ইয়াবা সহ আলিম নামের একজন মাদক ব্যবসায়ী কুষ্টিয়া র‍্যাব -১২ আটক করে কুমারখালী থানায় সোপর্দ করেন। ইতিমধ্যে কুমারখালী থানায় আলিমের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।

   

এবং আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।