Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে আশরাফুল উলূম মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ

admin • 30 May 2024, 12:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে আশরাফুল উলূম মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ
মোঃ নয়ন শেখ কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে দ্বীনি শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান এলঙ্গী আশরাফুল উলূম মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শুরুতেই কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন এর মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয় ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল নাঈম কাসেমী আজহারী সাহেব মাদ্রাসার পরিচালনা পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাদ্রাসার কমিটির সম্মানিত সেক্রেটারি হারুন অর রশিদ হারুন সাহেব আরও বক্তব্য রাখেন মাদ্রাসার সম্মানিত সভাপতি মজরুল ইসলাম।
 বৃহস্পতিবার (৩০ মে)  সকাল ৯:০০টার সময় জমকালো আয়োজনের মাধ্যমে মাদ্রাসার সকল শ্রেণীর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। প্রথম সাময়িক পরীক্ষায় শিশু থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত যারা প্রথম হয়েছেন। নার্সারীতে মোছাঃ আসফিয়া ইসলাম, প্লে গ্রুপে মোঃ সামিউন ইসলাম, প্রথম শ্রেণীতে, মোঃ সাদিত হোসেন, দ্বিতীয় শ্রেণীতে ইমাম বাইজিদ, তৃতীয় শ্রেণীতে সামিম হোসেন।
সমাপনী বক্তব্য ও ফলাফল ঘোষণা করে কৃতী ছাত্র ছাত্রীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তিঘোষণা করেন মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ খালিদ সাহেব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ্ব রইসুল আলম সাহেব আমীমুল এহসান আল-আমিন সাহেব মশিউর রহমান বকুল সাহেব মোঃ সাইফুল ইসলাম সাহেব ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের সকল অভিভাবকবৃন্দ।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।