কুষ্টিয়ার কুমারখালীতে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি" একুশের গান (কবিতা) গাইতে গাইতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য সেলিম আলতাব জর্জ।
এসময় উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





