কুষ্টিয়ার কুমারখালীতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে "ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে করবে নিরসন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি ও পরে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস নাজনীন প্রমুখ উপস্থিত ছিলেন।





