Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালীতে অনিবন্ধিত লোটাস চক্ষু হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা

admin • 31 Jan 2024, 09:10 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালীতে অনিবন্ধিত লোটাস চক্ষু হাসপাতালকে ৮০ হাজার টাকা জরিমানা
কুষ্টিয়ার কুমারখালীতে অনিবন্ধিত লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স না থাকায় জরিমানা ও অপারেশন অংশ সিলগালা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।   মঙ্গলবার সকালে উপজেলার হাসপাতাল রোডে অবস্থিত রাফি টাওয়ার এ অবস্থিত লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে  এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।   ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, লোটাস চক্ষু হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষা ও ক্লিনিকে অপারেশন কার্যক্রম চালিয়ে আসছিলো। বিষয়টি অবগত হবার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা জরিমানা ও অপারেশন অংশ সিলগালা করেছেন।   এসময়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রিফাত আলফাজ হিমেল সহ কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।