Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দিলো রিপোর্টার্স ইউনিটি

admin • 08 Dec 2023, 12:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুমারখালী উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা দিলো রিপোর্টার্স ইউনিটি

এক সুপরিচিত মুখ, জনপ্রিয় ও মানবিক খ্যাত ব্যক্তি কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল। প্রত্যন্ত গ্রামগঞ্জে ছুটে বেড়িয়েছেন তিনি। তার আচার আচরণ, বুদ্ধিমাত্তা, সৃজনশীলতা, মানবিকতা ও সততা দিয়ে সাধারণ জনগণ থেকে শুরু করে জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারি, ব্যবসায়ী, শিক্ষক শিক্ষার্থী, বীরমুক্তিযোদ্ধা সহ সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন তিনি।

 

অর্জন করেছেন ব্যাপক জনপ্রিয়তা। ২০২১ সালের ১২ জুলাই কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেছিলেন বিতান কুমার মন্ডল। তিনি এ উপজেলায় ইউএনও হিসাবে যোগদানের পর থেকেই সততা নিষ্ঠার সহিত তাঁর দ্বায়িত্ব পালন করেছেন।

   

এছাড়া তিনি উপজেলার সকল রাজনৈতিক নেতাকর্মি, উপজেলা প্রশাসনের অধিনে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী, উপজেলাবাসী সহ ছোটবড় সকলের সহিত বন্ধুর মত মিলেমিশে কাজ করেছেন। দীর্ঘ কর্মজীবনে দ্বায়িত্বপালনে মিথ্যার সঙ্গে কখনো আপোষ করেনি এবং দ্বায়িত্ব পালনে পিছু পা হয়নি।

   

জনপ্রশাসন মন্ত্রনালয়ের সরকারি এক আদেশে তার নতুন কর্মস্থল যশোর চৌগাছা। বদলীজনিত কারনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলকে বিদায় সংবর্ধনা জানানো হয়। বিদায় বেলায় উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

   

এই সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাবিব চৌহান, উপজেলা রিপোর্টার্স ইউনিটির ভারপ্রাপ্ত সভাপতি আবু দাউদ রিপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক নয়ন শেখ, প্রচার সম্পাদক সাব্বির হোসেন, ক্রীড়া সম্পাদক সাকিব ফারহান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।