Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত

admin • 15 Nov 2024, 10:04 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুবিতে পিএইচডি ও এমফিল চালুর সিদ্ধান্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চালু হচ্ছে ডক্টর অব ফিলোসোফি (পিএইচডি) ও মাস্টার অব ফিলোসোফি (এমফিল) প্রোগ্রাম। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) একাডেমিক কাউন্সিলের ৮২তম সভায় এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার।

   

রেজিস্ট্রার মোঃ মজিবুর রহমান মজুমদার বলেন, একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক যে বিভাগগুলো পিএইচডি ও এমফিল প্রোগ্রাম চালু করতে চায় সে বিভাগগুলো নিজেদের সক্ষমতার বিষয়ে প্রশাসনকে অবহিত করবে।

   

সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে ভর্তি বিজ্ঞপ্তির মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং সে অনুযায়ী প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।