Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

admin • 18 Apr 2023, 08:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১২

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একদল পাগলা কুকুরের কামড়ে শিশু ও বিভিন্ন বয়সের নারী-পুরুষসহ ১২ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসহ জলাতঙ্কের ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

আহতরা হলেন উপজেলার গাবেরগ্রাম এলাকার মো. মৃদুল (৪০), গৃহবধূ মুন্নি (৩৬), মিজানুর (২১), গৃহবধূ আনেছা (৫০), রিনা বেগম (৪৮), যুবক (৪৮), বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকার কবির (৪০), শিশু তাছির (৩), ইয়াসিন (৭), মাহিন (৬), ইরা মনি (১১) ও হাসিব (১২)।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মঞ্জুরুল বারী গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ১২ জন কুকুরে কামড়ানো রোগী হাসপাতালে ভর্তি হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।