Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে সাংবাদিককে পিটিয়ে হত্যার চেষ্টা

admin • 02 May 2024, 11:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে সাংবাদিককে পিটিয়ে হত্যার চেষ্টা

কিশোরগঞ্জে পূর্বশক্রতার জের ধরে বুধবার (১লা মে) রাত ৯টায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা হিরণ গং দ্যা মিরর অব বাংলাদেশের প্রতিবেদক সৈয়দ আকরাম হোসেন হিমেলকে পিটিয়ে হত্যা চেষ্টা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার করিমগঞ্জের শ্রীপুর গ্রামে। এলাকাবাসী ও স্থানীয়রা আহত সাংবাদিককে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর জেনারেল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়ছে।

চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ আকরাম হোসেন হিমেল বলেন, সন্ত্রাসী হিরণ গং মসজিদ থেকে ফেরার পথে সাইকেল থেকে আমার বাবাকে ফেলে দেয়  এবং  অকথ্য ভাষায় গালাগালি করে । আমি প্রতিবাদ জানাতে গেলে তারা আমার উপর হামলা করে এবং আমাকে  আমাকে হত্যার উদ্দেশে লোহার রড ও লাঠিসোটা দিয়ে আঘাত করে । পেশাগত ওপূর্বশক্রতা বশত কারণে এ হামলা হতে পারে বলে তিনি মনে করছেন।

পুলিশ জানায়, পূর্বশক্রতার জের ধরে সন্ত্রাসীরা সাংবাদিক সৈয়দ আকরাম হোসেন হিমেলের উপর উপর অতর্কিত ভাবে হামলা চালায়। সন্ত্রাসীরা সৈয়দ আকরাম হোসেন হিমেলকে হত্যার উদ্দেশ্যে লোহার রড ও লাঠিসোটা দিয়ে এলোপাতারী পিটিয়ে মারাত্মক জখম করে। এ সময় হিমেলের আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় অভিযোগ নেয়া হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন, কুমারখালী প্রেসক্লাব , করিমগঞ্জ উপজেলা প্রেসক্লাব, করিমগঞ্জ রিপোর্টাস ইউনিটি।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।