যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ একজন কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের বালিখোলা ঘাট এলাকা থেকে ০১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (শর্টগান), ০১ রাউন্ড শর্টগানের খালি খোসা, ০১টি চাকু, ০১ পিস ইয়াবা এবং নগদ ৬৪০ টাকাসহ মোঃ শাহিন আলম (৩০) নামে একজন কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শাহিন আলম উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের মুড়িকান্দি গ্রামের রতন মিয়ার ছেলে।
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাব উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকের বিরুদ্ধে এমন অভিযান চলমান থাকবে।





