Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে ভারতীয় চিনি ভর্তি ট্রাক জব্দ, আটক ২

admin • 14 Jun 2024, 05:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে ভারতীয় চিনি ভর্তি ট্রাক জব্দ, আটক ২

কিশোরগঞ্জে পাচারের সময় ভারতীয় চিনি ভর্তি একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৩ জুন) সকালে শহরের নগুয়া বগাদিয়া তালতলা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।

 

পুলিশ জানায়, করিমগঞ্জ উপজেলার চামড়া ঘাট থেকে ভোরে ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক শহরের নগুয়া তালতলা এলাকায় প্রবেশ করে।   

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, গোপনে খবর পেয়ে সকাল ৬টার দিকে তালতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় চিনি জব্দসহ চালক রাতুল ও হেলপার রাজিবকে আটক করা হয়। তবে চিনির মালিককে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।