Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে বিএনপির দু’পক্ষের তুমুল সংঘর্ষ ,নিহত ১

admin • 12 Jan 2025, 10:04 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে বিএনপির দু’পক্ষের তুমুল সংঘর্ষ ,নিহত ১

কিশোরগঞ্জের তাড়াইলে বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দু’পক্ষের তুমুল সংঘর্ষ হয়েছে। এতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

রবিবার (১২ জানুয়ারি) সকালে সাড়ে ১১টার দিকে রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শনিবার (১১ জানুয়ারি) রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। এতে গিয়াস উদ্দিনকে সভাপতি নির্বাচিত করা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মেনে নেননি।

এরই জেরে রবিবার (১২ জানুয়ারি) সকালে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় যা পরবর্তিতে ব্যাপক সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইউনিয়ন বিএনপির সভাপতি রতন নিহত হন। আহত হন দুই পক্ষের বেশ কয়েকজন। রতনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম বলেছেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি করছি।

 

তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হিমেল/ মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।