Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

admin • 14 Sep 2022, 05:48 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জ সদরে শফিকুল ইসলাম(৩২) নামে যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া গ্রামে একটি ফসলি জমিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শফিক চংশোলাকিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। তিনি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ রাজন ইসলামকে (২২) আটক করেছে। সে সদর উপজেলার বাদে শোলাকিয়া এলাকার আতকাপাড়া গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। রাজন রাজধানী ঢাকার মিরপুরে টাইলসের কাজ করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে ঠিক কি কারণে শফিককে হত্যা করা হয়েছে তা জানার চেষ্টা করছে তারা। তবে এলাকাবাসী জানায়, শফিক ও রাজনের মধ্যে পূর্ববিরোধ ছিল। বেশ কয়েক বছর আগে রাজনকে চুরির অপবাদ দিয়েছিলেন শফিক। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়াও হয়। সেই থেকে শফিকের প্রতি রাজন ক্ষোভ পুষে রাখে। এ ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে সে। জানা গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই চংশোলাকিয়া গ্রামের রাস্তার কাছে সকাল থেকে বসে ছিল রাজন। দুপুরের দিকে শফিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ছুরি নিয়ে তার ঝাঁপিয়ে পড়ে। ছুরির আঘাতে ঘটনাস্থলেই মারা যায় শফিক।

ঘটনার পরই স্থানীয় লোকজন রাজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে রাজন এ হত্যাকাণ্ড ঘটায়। প্রাথমিকভাবে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকার করেছে। পুরো বিষয়টি জানতে পুলিশ তদন্তে নেমেছে। একই সঙ্গে মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।