Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

admin • 27 Nov 2024, 09:15 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা রাশেদুল হককে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া নীলগঞ্জ রোডস্থ ঈশাখাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতার হওয়া আসামি রাশেদুল হক দিদারকে কিশোরগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃত রাশেদুল হক দিদার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলার সাবেক সহ-সম্পাদক ছিলেন।

 বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. নাজমুল ইসলাম। 

উল্লেখ্য, কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে কিশোরগঞ্জ মডেল থানায় করা মামলার আসামি হিসেবে রাশেদুল হক দিদারকে গ্রেফতার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।