Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী তোফাজ্জল হোসেন রেনু আর নেই!

admin • 05 Jan 2024, 12:16 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জ জেলা বারের আইনজীবী তোফাজ্জল হোসেন রেনু আর নেই!

কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরি পরিষদের সাবেক সদস্য এ্যাড. মো. তোফাজ্জল হোসেন রেনু (৬০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

 

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ভোর সাড়ে চারটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

যোহরের নামাজের পর বেলা আড়াইটায় মরহুমের প্রতিষ্ঠিত হোসেনপুর উপজেলার উত্তর পানান বাগে জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

 

নামাজে জানাজায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, সহকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অসংখ্য মানুষ অংশ নেন।

 

তার জন্ম কিশোরগঞ্জে হোসেনপুরের পানান গ্রামে। তিনি কিশোরগঞ্জ জেলা শহরের পুরানথানা আব্দুল কাদির মাস্টার মার্কেটের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল কাদির মাস্টার ও শাহ্ হেনা আক্তার এর সাত সন্তানের মধ্যে দ্বিতীয়। পুরানথানা পিত্রালয়েই তার কৈশোর, যৌবন এবং পরবর্তী জীবন কাটলেও নিজ গ্রাম পানানের মানুষের সাথে ছিলো তার নিবিড় সম্পর্ক।

 

পানানের পলিমাটিতেই তার স্থাপিত মাদ্রাসা মসজিদের পাশে তার বাবা আব্দুল কাদির মাস্টারের কবরের সাথে সমাহিত হয়ে পলিমাটিকেই আলিঙ্গন করলেন মো. তোফাজ্জল হোসেন রেনু।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।