Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাশবনে নিয়ে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে চৌকিদারের ধর্ষণ

admin • 07 Nov 2023, 09:18 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাশবনে নিয়ে হত্যার ভয় দেখিয়ে কিশোরীকে চৌকিদারের ধর্ষণ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে কিশোরী মেয়ে (১৭) ধর্ষণের অভিযোগে মানিক চন্দ্র হাজরা (২৮) নামে যুবককে আটক করেছে পুলিশ। ওই কিশোরীতে কাশবনে নিয়ে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করেন মানিক।

   

মানিক উপজেলার পদ্মা সেতু উত্তর থানার মেদিনীমণ্ডল ইউনিয়নের চৌকিদার এবং একই ইউনিয়নের সাবেক চৌকিদার প্রয়াত ভারত চন্দ্র হাজরার ছেলে।

   

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে উপজেলার এক অটোরিকশাচালকের কিশোরী মেয়েকে বাড়ি থেকে পাশের কাশবনে টেনে নিয়ে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণ করে।

 

এ ঘটনায় সোমবার বিকালে মেয়েটির বাবা থানায় অভিযুক্ত মানিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে ইউনিয়ন পরিষদ ভবন থেকে মানিককে আটক করে পুলিশ।

   

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসেন জানান, চৌকিদার মানিককে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।