Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কালীগঞ্জে চারতলা ভবনে আগুন, স্কুল শিক্ষক দগ্ধ

admin • 03 Mar 2024, 10:23 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কালীগঞ্জে চারতলা ভবনে আগুন, স্কুল শিক্ষক দগ্ধ

ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজার এলাকার একটি চারতলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন সোমা চৌধুরি নামে এক স্কুল শিক্ষিকা। রোববার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধ স্কুল শিক্ষিকা উপজেলার গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা। ওই ভবনে বাংলাদেশ কৃষি ব্যাংকের একটি শাখা ও কয়েকটি পরিবার বসবাস করতো।

কালিগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ বলেন, কৃষি ব্যাংকের কালীগঞ্জ শাখার জেনারেটর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

মুহূর্তেই কালো ধোয়া ও আগুন ছড়িয়ে পড়ে। এসময় দগ্ধ এক নারীকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।