Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কার্যক্রম শুরু করায় বগুড়া ট্রাফিক পুলিশকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন

admin • 11 Aug 2024, 08:07 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কার্যক্রম শুরু করায় বগুড়া ট্রাফিক পুলিশকে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন

কর্মস্থলে ফিরে জনগণের কল্যাণে কাজ করার উৎসাহ যোগাতে বগুড়ায় ট্রাফিক কার্যক্রম শুরু করায় পুলিশকে ফুল দিয়ে বরন করেছে শিক্ষার্থীরা। রোববার (১১ আগস্ট) দুপুরে বগুড়ার সাত মাথায় এ ট্রাফিক কার্যক্রম শুরু হয়।

 

এসময় পোশাক পরে সার্জেন্ট মশিউর রহমান সাতমাথায় আসলে ট্রাফিক বিভাগের সবাই উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদেরকে ফুল দিয়ে বরন করেন।

শিক্ষার্থীরা বলেন, পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে আবারও তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করবে এজন্য আমরা অনুরোধ করতে এসেছি। যারা এসেছে তাদের হাতে একটি করে ফুল তুলে দেওয়া হয়েছে।

 

সার্জেন্ট মশিউর রহমান বলেন, উৎসাহ যোগাতে শিক্ষার্থীরা আমাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। তারা সড়ক পরিষ্কার ও রোদ বৃষ্টির মধ্যে কষ্ট করে ট্রাফিকের কাজ করেছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।