Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই সন্ত্রাসী নিহত

admin • 10 Apr 2025, 06:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই সন্ত্রাসী নিহত

রাজধানীর কামরাঙ্গীরচর থানার সিলেটি বাজার এলাকায় গণপিটুনিতে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে সোহাগ (২৮) নামে আরও একজন।

বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে নাদিম (৩৫) ও মাসুদ (২৯) নামে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত সোহাগের জরুরী বিভাগে চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম। তিনি জানান, কামরাঙ্গীরচরে সিলে‍টি বাজার এলাকায় গণপিটুনিতে তিন সন্ত্রাসী আহত হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায় এবং হাসপাতালে দুজনকে নিলে সেখানে একজন মারা যায়।

 

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার রাতে মামলার বাদিকে হুমকি-ধামকি দেওয়ার সময় স্থানীয় জনতা তাদের তিনজনকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যায় এবং ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আরও একজন মারা যায়।

 

নিহতদের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা জানতে চাইলে ওসি জানান, তাদের কোন রাজনৈতিক পরিচয় নেই তারা শুধুই সন্ত্রাসী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।