Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর

admin • 22 Jan 2024, 03:49 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল পথচারীর

শেরপুরের নকলায় কাভার্ডভ্যানের চাপায় আব্দুল জলিল নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার নকলা-ফুলপুর আঞ্চলিক সড়কের কুর্শাবাদাগৌড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া জানান, কুর্শাবাদাগৌড় এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিল রাস্তা পার হচ্ছিলেন।

 

এসময় ময়মনসিংহ থেকে শেরপুরের উদ্দেশে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

   

এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।