Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ

admin • 08 Aug 2023, 04:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বুদ্ধি প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক বুদ্ধি প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার ধর্ষিতার বাবা রাজু আহম্মেদ বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

৪ দিন পেরিয়ে গেলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ।

লিখিত অভিযোগে জানা যায়, গত ২৮ জুলাই শুক্রবার সদর উপজেলা পদ্মকর ইউনিয়নের ছয়াল গ্রামের কামরুল ইসলামের ছেলে পারভেজ হোসেন বুদ্ধি প্রতিবন্ধি মেয়েটিকে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখায়।

একপর্যায়ে মেয়েটিকে কৌশলে একই গ্রামের জনৈক জাহাঙ্গীর হোসেন পরিত্যাক্ত ঘরের মধ্যে আটকিয়ে রেখে ৮ দিন ধরে ধর্ষন করতে থাকে।

গত ৪ আগস্ট মঙ্গলবার জাহাঙ্গীর হোসেনের পরিত্যাক্ত ঘরটির তালা ভাঙ্গা ও ছিটকেনি দেওয়া দেখে সন্দেহ হয়। পরে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মেয়েটিকে উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, এটি দ্রুতই মামলা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।