Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

admin • 30 Oct 2023, 04:00 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
কক্সবাজারে হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজার পৌরসভার টেকনাফ পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে বহুল আলোচিত ও চঞ্চল্যকর ভাই কর্তৃক ভাই হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত ২নং আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫।

 

গত ২৬ অক্টোবর ২০২৩ তারিখ রাত ১২.৩০ ঘটিকায় কক্সবাজার পৌর শহরের টেকনাফ পাহাড় এলাকার শওকত আলীর সাথে তার ভাই আব্দুল মালেক এবং মালেকের স্ত্রী গোলজার বেগমের কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ হয়।

 

একপর্যায়ে গুলজার বেগম তার বাসা থেকে একটি ধারালো কিরিচ এনে তার স্বামী আব্দুল মালেক’কে দিলে সে ধারালো কিরিচ দ্বারা শওকত আলমের মাথা, বুক এবং হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।

 

পরে শওকত আলি'কে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যাকান্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

   

ঘটনার পর ভিকটিম'র(শওকত) স্ত্রী বাদী হয়ে এজাহারনামীয় ০২ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

   

‌ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৫, কক্সবাজার মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ২৮ অক্টোবর ২০২৩ তারিখ অনুমান ১৬.০৫ ঘটিকার সময় র‌্যাব-১৫ সিপিএসসি ক্যাম্পের অভিযানে উক্ত হত্যাকান্ডে অভিযুক্ত ও এজাহারনামীয় ২নং আসামী এবং অন্যতম প্রধান পরিকল্পনাকারী গোলজার বেগম আয়েশা কে কক্সবাজার পৌর শহরের টেকনাফ পাহাড় এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

 

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। উক্ত ঘটনায় জড়িত অপর আসামীকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-১৫।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।