Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যুবকের মৃত্যু

admin • 04 Nov 2023, 09:18 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যুবকের মৃত্যু

যশোরের অভয়নগরে দুর্বৃত্তদের ছোড়া ককটেলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে জিয়াউর রহমান (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউর রহমান রানাগাতি গ্রামের মৃত ওহাব ফকিরের ছেলে।

 

স্থানীয়রা জানায়, শুক্রবার রাত সাড়ে ৯টায় উপজেলার রানাগাতি গ্রামের উত্তরপাড়া বটতলা বড় মসজিদের সামনে জাবের বিশ্বাসের চায়ের দোকানে চা পানের উদ্দেশ্যে আসেন জিয়াউর রহমান।

 

এ সময় কতিপয় সন্ত্রাসী তার ওপর ককটেল নিক্ষেপ করে। এতে জিয়াউর রহমানের পেটে লেগে ক্ষতবিক্ষত হয়ে পেটের নাড়ি-ভুঁড়ি বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

   

ককটেল বিস্ফোরণের বিকট শব্দে চায়ের দোকানসহ এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় যে যার মতো ছুটে বেরিয়ে যায়। এই সুযোগে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

 

অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ জানান, হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনা হবে। ওসি আরো জানান, নিহত জিয়াউর রহমান চরমপন্থী দলের সদস্য ছিলেন। তার নামে থানায় চারটি মামলা রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।