Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওয়াজ শুনতে যাওয়া হলো না, পথেই গাড়িচাপায় মৃত্যু

admin • 15 Dec 2023, 09:29 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ওয়াজ শুনতে যাওয়া হলো না, পথেই গাড়িচাপায় মৃত্যু

ওয়াজ শুনতে বাড়ি থেকে বের হয়েছিলেন মাদারীপুর জেলার শিবচরের আব্দুল ওহাব শেখ। এক্সপ্রেসওয়ে পার হতে গিয়ে ঢাকাগামী একটি বাস তাঁকে চাপা দিলে তিনি সড়কে লুটিয়ে পড়েন। পথচারীরা দেখতে পেয়ে উদ্ধার করে স্থানীয় রয়েল হাসপাতালে নিয়ে আসে। এর কিছুক্ষণ পড়েই মৃত্যু হয় আব্দুল ওহাব শেখের।

মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। আব্দুল ওহাব শেখ উপজেলার সন্যাসীরচর এলাকার জমির শেখের ছেলে। তিনি ওয়াজ শুনতে বিকেলে বাড়ি থেকে বের হন। এর পর সন্ধ্যায় এক্সপ্রেসওয়ে পার হয়ে অপর পাশে যাচ্ছিলেন বলে জানা গেছে।

 

রয়েল হাসপাতালের চিকিৎসক মো. মেহেদী হাসান বলেন, ‘আমরা প্রথমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করি। তবে কিছুক্ষন পড়েই তিনি মারা যান।’

 

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল বলেন, ‘আমরা খোঁজ নিচ্ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।