Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ওয়াজ মাহফিলে এক 'কমলা' বিক্রি হলো দুই লাখ টাকায়!

admin • 30 Dec 2024, 10:56 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ওয়াজ মাহফিলে এক 'কমলা' বিক্রি হলো দুই লাখ টাকায়!

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা ২ লাখ টাকায় বিক্রি হয়েছে। এনিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

শনিবার (২৮ ডিসেম্বর) উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করে কর্তৃপক্ষ। সেখানে নিলামে এ কমলাটি বিক্রি করা হয়।

 

জানা যায়, শনিবার উপজেলার পৌর এলাকার গোঘারকুল ইসলামীয়া মতিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিল আয়োজন করে মাদ্রাসার কর্তৃপক্ষ। মাদ্রাসা মাঠে এই মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন ভারত থেকে আগত ভারতের আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (র.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানীকে (র.) খাওয়ার জন্য কমলা দান করেন। এসময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন।

 

তখন ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন। এনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রশংসায় ভাসছে বিষয়টি। প্রশংসা করে অনেকেই নিজেই আইডিতে পোস্ট করেন।

 

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু শনিবার রাতে গণমাধ্যমকে জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।