আল - আমিন, পঞ্চগড় :
পঞ্চগড়ে এ্যাড.এস আলম ফাউন্ডেশনের উদ্যেগে টেংনাপাড়া নূরানী তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় চট, কার্পেট, চেয়ার ও ঢেউটিন প্রদান করা হয়।
(৩১ জানুয়ারী) বুধবার সকালে টেংনাপাড়া নূরানী তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসায় চট, কার্পেট, চেয়ার ও ঢেউটিন বিতরণ করেন ফাউন্ডেশনের মো. আখতারুল আলম প্রধান।
এসময় ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মো. সাইফ আহমেদ,সফি আহমেদ, মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীসহ ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
মো. আখতারুল আলম প্রধান বলেন ' আমরা অসহায় সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি, পরবর্তীতে এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা চাই ' ।
উল্লেখ্য এস আলম ফাউন্ডেশন শীতবস্ত্র বিতরণ সহ নানা মানবিক কর্মকান্ড পরিচালনা করে আসছে ।





