Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

এসএসসি পরীক্ষার প্রথম দিনে কুড়িগ্রামে ৪৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত

admin • 15 Feb 2024, 08:09 PM • পঠিত 4 বার
শেয়ার করুন:
এসএসসি পরীক্ষার প্রথম দিনে কুড়িগ্রামে ৪৯৯ পরীক্ষার্থী অনুপস্থিত

চলতি এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে কুড়িগ্রামে মোট ৪৯৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকার খবর পাওয়া গেছে। অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম জানান, এর মধ্যে অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। সেই সংখ্যা পরে পাওয়া যাবে।

 

কুড়িগ্রামে মোট শিক্ষার্থীর সংখ্যা ২৯ হাজার ৯৩৭ জন। এরমধ্যে চলতি বছরের শিক্ষার্থী রয়েছে ২৫ হাজার ৯২০ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেছে ২৫ হাজার ৪২১ জন।

 

জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৯৩৭ জন রেজিস্ট্রেশন করেছে। এরমধ্যে গতবছরের অকৃতকার্য শিক্ষার্থী ৪ হাজার ১৭ জন রয়েছে। এছাড়াও চলতি এসএসসি সাধারণে অংশ নিচ্ছে ২২ হাজার ৬৫ জন, ভোকেশনালে ১ হাজার ৯৫৩ জন এবং দাখিলে ৫ হাজার ৯১৯ জন রয়েছে।

 

জেলার ৯টি উপজেলায় ৫৭টি সেন্টারে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে এসএসসি সাধারণে ৩৪টি কেন্দ্র, ভোকেশনালে ১২টি কেন্দ্র এবং দাখিলে ১১টি কেন্দ্র।

 

জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম পরীক্ষার্থী অনুপস্থিতির বিষয়ে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে অনেক পরীক্ষার্থী আছে তারা এক দুই বিষয়ে অংশ নেবেন। অনুপস্থিতদের মধ্যে তারাও থাকতে পারেন।

 

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে সারাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন। ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাতে অংশ নেবে। মোট ৩ হাজার ৭০০ কেন্দ্রে হবে এই পরীক্ষা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।