Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেপ্তার ২

admin • 30 Jun 2024, 01:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এলিভেটেড এক্সপ্রেসওয়ের মালামাল চুরি, গ্রেপ্তার ২

সিসি ক্যামেরার ফুটেজ দেখে শনাক্তের পর বাস-পিকআপ কিংবা ট্রাকে করে ঢাকা এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) তেজগাঁও থানা পুলিশ। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, বৃহস্পতিবার (২৭ জুন) রাতে রাজধানীর তেজগাঁও থানার বাউলবাগ এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সাদ্দাম হোসেন (৩০) ও মো. মোরশেদকে (২৯)।

 

ওসি বলেন, গ্রেপ্তার সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন। বৃহস্পতিবার এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তারক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন।

 

ওসি মোহাম্মদ মহসীন বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চুরির ঘটনা পরিকল্পিত। এক মাস রেকি করার পর তারা চুরির সিদ্ধান্ত নেয়। ভাড়া করা ট্রাক নিয়ে এর আগেও তারা একাধিকবার এক্সপ্রেসওয়ের এক প্রাপ্ত থেকে অন্য প্রান্ত ঘুরেছে।

 

তিনি জানান, চুরি করা মালামাল বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করার কথা ছিল তাদের। তাদের বিরুদ্ধে আগেও চুরিসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানান ওসি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।