Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

এতিমখানায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

admin • 07 Jul 2024, 04:36 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এতিমখানায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়ায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে হেফজখানা ও এতিমখানার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) দিনগত রাতে উপজেলার মাদার্শা ইউনিয়নের একটি হেফজখানা ও এতিমখানা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শিক্ষকের নাম মোহাম্মদ আবদুল্লাহ। তিনি বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ওমর আলী পাড়ার আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, সম্প্রতি ঐ শিশু শিক্ষার্থীকে নিজের কক্ষে ডেকে নিয়ে মারধরের ভয় দেখিয়ে বলাৎকার করেন শিক্ষক আবদুল্লাহ। এ সময় শিশুটি চিৎকারের চেষ্টা করলে মুখ চেপে ধরেন তিনি। পরে ভুক্তভোগী শিশু পরিবারের কাছে বিষয়টি জানালে এ ঘটনায় থানায় মামলা হয়।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, শিশুটির বাবার করা মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।