Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা নিহত, আহত মা-মেয়ে

admin • 13 Dec 2023, 11:44 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বাবা নিহত, আহত মা-মেয়ে

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন।

আজ বুধবার রাত পৌনে ৭টার দিকে ষোলঘর বাসস্ট্যান্ডের কাছে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সুখানুর রহমান (৩৫)। আহত হয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৮) ও মেয়ে রাইসা (৪)।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজ রিবেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাহফুজ রিবেন বলেন, দুর্ঘটনার পর তিনজনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুখানুরকে মৃত ঘোষণা করেন। আহতেরা চিকিৎসাধীন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।