Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি প্রবাসীর স্ত্রী

admin • 28 Sep 2023, 06:30 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
একসঙ্গে তিন সন্তান পেয়ে খুশি প্রবাসীর স্ত্রী

শরীয়তপুর লাবনি আক্তার নামে এক নারী একসঙ্গে তিন যমজ সন্তান প্রসব করেছেন। তিন নবজাতক ও তাদের মা সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত মঙ্গলবার বিকেলে প্রসব ব্যথা নিয়ে লাবনি প্রসূতি নারী শরীয়তপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে রাত ১টার দিকে চিকিৎসকরা সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর গর্ভ থেকে একে একে তিনটি সন্তান বের করে আনেন। এরমধ্যে দুইজন মেয়ে ও একজন ছেলে।

প্রসূতি লাবনি শরীয়তপুরের জাজিরা পৌরসভার চররাড়ি পাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী আক্তার হোসেন খানের স্ত্রী। তিন সন্তান জন্ম নেওয়ায় খুশি মা-বাবা আত্মীয় স্বজনরা।

তিন সন্তানের মা লাবনি আক্তার জানান, তিনি জানতেন না যে, তাঁর তিনটা সন্তান হবে। সন্তানদের পেয়ে তিনি খুবই খুশি। সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

নূর জেনারেল হাসপাতালের গাইনী সার্জন ডা. সৈয়দা শাহিনুর (নাজিয়া) বলেন, ‘লাবনির সিজারিয়ান অপারেশন করতে হয়েছে। এখন মা ও তিন নবজাতক সুস্থ রয়েছে। তাদের হাসপাতাল থেকে শুভেচ্ছা সামগ্রী দেওয়া হয়েছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।