Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

এক সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে যে কাণ্ড করল যুবক

admin • 30 Jan 2024, 10:35 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এক সন্তানের জননীকে বিয়ে করতে না পেরে যে কাণ্ড করল যুবক

ফেসবুকে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করার প্রস্তাব বাবা মেনে না নেওয়ায় ঘাস মারার ওষুধ খেয়ে আত্মহত্যা করেছে এক যুবক।

সোমবার সকালে উপজেলার ধোপাদি গ্রামের খোকা মোড়লের ছেলে তরিকুল মোড়ল (২০) এ ঘটনাটি ঘটায়।

প্রতিবেশী শহর আলী সরদার জানান, তরিকুল মোড়ল দীর্ঘদিন ধরে ফেসবুকে এক সন্তানের সঙ্গে প্রেম করার একপর্যায়ে এক সন্তানের জননীকে বিয়ে করতে চায়।

 

এ ঘটনা বাড়িতে জানাজানি হলে বাড়ির লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় সোমবার সকালে তরিকুল মোড়ল বাড়িতে থাকা ঘাস মারার ওষুধ খেয়ে ফেলে।

 

দ্রুত তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন রাতেই তার মৃত্যু ঘটে।

 

মঙ্গলবার সকালে যুবকটির মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।