Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

এক কাঁঠাল ৬০ কেজি!

admin • 26 Jul 2023, 08:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
এক কাঁঠাল ৬০ কেজি!

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬০ কেজি ওজনের একটি কাঁঠাল দেখতে ভিড় করছে মানুষ। বুধবার (২৬ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলায় কাঁঠালটি দেখা যায়।

মেলার আয়োজক সূত্র জানায়, শিবগঞ্জ পৌরসভার থানা মোড় এলাকার তোফিকুল ইসলামের গাছে বিশাল আকৃতির কাঁঠাল ধরে। তিন দিনব্যাপী আয়োজিত কৃষি মেলায় কাঁঠালটি প্রদর্শনের জন্য তিনি নিয়ে আসেন।

তোফিকুল ইসলাম বলেন, বাড়িতে কয়েকটি কাঁঠাল গাছ রয়েছে। এবার গাছগুলোতে বড় বড় কাঁঠাল ধরেছে। এর মধ্যে একটি কাঁঠালের ওজন হয় ৬০ কেজি। তাই এটি কৃষি মেলায় প্রদর্শন করতে নিয়ে এসেছি। খবরটি শুনে হাজার হাজার দর্শক কাঁঠালটি দেখতে আসছেন। ছবি তুলছেন অনেকে।

শিবগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম আজম বলেন, ভালো জাত ও উর্বর মাটির কারণে কাঁঠালটির আকার অনেক বড় হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।