Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

উপজেলা পরিষদের পুকুর থেকে তাবলীগ সদস্যের মরদেহ উদ্ধার

admin • 15 Mar 2023, 07:19 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
উপজেলা পরিষদের পুকুর থেকে তাবলীগ সদস্যের মরদেহ উদ্ধার

বরগুনার তালতলী উপজেলা পরিষদের পুকুর থেকে তাবলীগে আসা এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৫ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত তরুণ হোসাইন আবদুল্লাহ। তিনি ঠাকুরগাও সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মো. বদরুজ্জামানের ছেলে।

 

ওই তাবলীগ জামায়াতের আমীর আব্দুল বাকি বলেন, দিনাজপুর ও ঠাকুরগায়ের ১৬ জন মিলে ১৪ দিন আগে তালতলীতে আসি। বিভিন্ন মসজিদের ধারাবাহিকতায় মঙ্গলবার উপজেলা পরিষদ মসজিদে আসি। বুধবার দুপুরে পরিষদের পুকুরে গোসল করতে এসেছিল হোসাইন আবদুল্লাহ। পরে তার ডুবন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, উপজেলা পরিষদের পুকুরে তাবলীগ জামায়াতে এক তরুণের মরদেহ পাওয়া গেছে। তার বাবার আবেদনের পর মরদেহ বাড়িতে নেয়ার জন্য তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।