নিজস্ব প্রতিনিবেদক:
কুষ্টিয়া কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান নাঈম অনেকদিন থেকেই অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থতার কারণে তিনি (২৮ এপ্রিল) রবিবারে ভাইস-চেয়ারম্যানের পদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন তিনি।
তিনি তার ফেসবুক আইডিতে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়ে পোষ্ট দিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। ফেসবুক পোস্টে যা লিখেছেন, শারীরিক অসুস্থতাজনিত কারণে ডাক্তারের পরামর্শে আসন্ন কুমারখালী উপজেলা পরিষদের নির্বাচন ২০২৪ থেকে আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। সবার কাছে নেক হায়াত ও সুস্থ জীবনের জন্য দোয়া চাচ্ছি।
ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী নাঈম এর পরিবার থেকে মনোনয়নপত্র প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমারখালী দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল (২১ এপ্রিল) বিকাল ৪ টা পর্যন্ত। দ্বিতীয় ধাপে ১৬১ টি উপজেলায় আগামী ২১ মে ভোট হবে। এর মধ্যে কুমারখালীতে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় (২৩ এপ্রিল)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হয় ২৪ থেকে ২৬ এপ্রিলের মধ্যে। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় (৩০ এপ্রিল)। প্রতীক বরাদ্দ (২ মে-২৪)।
গত (২৩ এপ্রিল) মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ২ জন, ভাইস- চেয়ারম্যান পদে ৬ জন, ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন'সহ মোট ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন।
উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী নাঈম অসুস্থতার কারণে গত (৬ মার্চ-২৪) মঙ্গলবারে তাকে রাজধানী ঢাকার ইবনে সীনা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।
তার পরিবার জানান, গত (২ মার্চ) শনিবারে কুমারখালীতে নির্বাচনীয় প্রচার প্রচারণা শেষ করে বাসায় আসার পর থেকেই বমি আর মাথা ব্যাথা শুরু হয়। তাৎক্ষণিক ভাবে আমারা তাকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করি। সেখানে তিন দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলো। পরে উন্নত চিকিৎসার জন্য (৬ মার্চ) মঙ্গলবার ঢাকা ইবনে সীনা হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষে ঢাকা বি আর বি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তিনি।
কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মুস্তাফিজুর রহমান নাঈম বলেন, আমি অসুস্থ থাকার কারণে নির্বাচন করতে না পারাই কুমারখালী বাসীদের কাছে দুঃখ প্রকাশ করেছি। সেই সাথে কুমারখালীবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন।





