Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈশ্বরদী রেলগেটে ককটেল বিস্ফোরণ, ৮ জনকে আসামি করে মামলা

admin • 07 Nov 2023, 07:34 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈশ্বরদী রেলগেটে ককটেল বিস্ফোরণ, ৮ জনকে আসামি করে মামলা

পাবনার ঈশ্বরদী রেলগেটে অবরোধের সমর্থনে রেললাইনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসানকে (৩৫) প্রধান আসামি করে ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

   

সোমবার (৬ নভেম্বর) রাতে ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত কুমার বাদী হয়ে এ মামলা করেন।

   

মামলার অন্যান্য আসামিরা হলেন- মেহেদী হাসানের ভাই পৌর যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল (৪৫), শৈলপাড়ার রুবেল (২৫), এসএম স্কুলপাড়ার রিপন ওরফে চায়না রিপন (৩৫), শৈলপাড়ার শাহিন (৪৬) ও মামুন হোসেন (৩০), উত্তর পিয়ারাখালির রাশেদুল ইসলাম (৪৫) এবং স্কুলপাড়ার মুচিপাড়া এলাকার মুচি মিলন (২৭)।

   

মামলা সূত্রে জানা যায়, বিএনপির দ্বিতীয় দফায় ঘোষিত অবরোধের সমর্থনে রবিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেট এলাকায় রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়।

   

এ সময় রেলগেটের কাছে একটি ট্রাকে হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে অবরোধ সমর্থকরা পরপর ৬টি ককটেল বিস্ফোরণ ঘটায়। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

   

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।