Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ঈশ্বরদী জাতীয় গ্রিডের উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ

admin • 30 Aug 2024, 11:53 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ঈশ্বরদী জাতীয় গ্রিডের উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ

পাবনার ঈশ্বরদীর জয়নগরে ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে জয়নগর ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে।

জানা যায়, সকালে ঈশ্বরদী উপজেলার জয়নগর ৩৩ কেভি বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ড ঘটে। মুহূর্তেই ঈশ্বরদী এবং আশপাশে কয়েকটি অঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বড় ধরনের কোনো বিপর্যয় হয়নি। শিগগিরই সংযোগ পুনরায় স্থাপন করা হবে। বর্তমানে কেন্দ্রের কাজ চলমান রয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।