Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইসরায়েলে ট্রাক হামলায় নিহত ১, আহত ৪০

admin • 28 Oct 2024, 08:49 AM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইসরায়েলে ট্রাক হামলায় নিহত ১, আহত ৪০

ইসরায়েলের রাজধানী তেল আবিবের একটি বাণিজ্যিক এলাকায় বাস স্টেশনে ট্রাক হামলায় একজন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা 

 

রোববার (২৭ অক্টোবর) গিলট ইসরায়েলি সামরিক ঘাঁটির কাছে একটি বাস স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। উদ্ধার কর্মীরা জানিয়েছে, ট্রাকের নিচে কয়েকজন চাপা পড়েছেন। 

পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাক নিয়ে একজন চালক বাস স্টেশনে হামলা চালায়। পরে আহতদের উদ্ধারে হেলিকপ্টার আনা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। 

 

দ্য মেগান ডেভিড আদম জরুরি সেবা এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওই বাস স্টেশনে ট্রাক নিয়ে হামলা চালানো হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

পুলিশের উদ্ধৃতি দিয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, ঘটনাস্থলে থাকা বেসামরিক লোকজন ওই ট্রাক চালককে থামাতে গুলি করে হত্যা করে।  চিকিৎসা কর্মী ইলিয়র ইউসেফ বলেন, ট্রাক হামলায় আটজন ব্যক্তি এর নিচে চাপা পড়ে।

হামলার পর এক বিবৃতি দিয়েছে ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে বলা হয়েছে, মোসাদের সদরদপ্তরের সামনে ভয়াবহ হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের বিরুদ্ধে ইহুদি বাদী গোষ্ঠী যে ধরনের অপরাধ করে যাচ্ছে তার বিরুদ্ধে এটি একটি মোক্ষম জবাব। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।