উষ্ণতা পৌঁছে অসহায়ের দুয়ারে স্লোগানে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের (YDF) উদ্যোগে ৫০টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
(৭ ডিসেম্বর ) শনিবার কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন গ্রামের শীতার্ত মানুষের দুয়ারে দুয়ারে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠনটির চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল । এসময় এলাকার স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
বিতরণ কার্যক্রম শেষে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভেলপমেন্ট ফোরামের (YDF) চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল বলেন , সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি।
আগামীতেও আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।' যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মহান সুবহানুতায়ালা তাদের উত্তম প্রতিদান দান করুন





