Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইফতার নিয়ে অসহায়দের পাশে কুমারখালীর ইউএনও বিতান

admin • 31 Mar 2023, 09:43 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইফতার নিয়ে অসহায়দের পাশে কুমারখালীর ইউএনও বিতান

 বিকেল থেকেই কুষ্টিয়ার কুমারখালীর আকাশে কালো মেঘ। ঝরছে থেমেথেমে গুড়িগুড়ি বৃষ্টি। অনেকটায় বৈরী আবহাওয়া তবুও বৈরী আবহাওয়া উপেক্ষা করে ইফতার সামগ্রী নিয়ে কুমারখালীর পৌর শহর, গণমোড়, হলবাজার, তরুনমোড়সহ আশপাশের এলাকা ঘুরে বেড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল।

 

শুক্রবার (৩১ শার্চ) শেষ বিকেল থেকে ইফতারের আগ পর্যন্ত তিনি ঘুরেঘুরে অন্তত ৪০ জন দুস্থ, অসহায় ও পথচারী রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন।

 

অপরদিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে আকস্মিকভাবে ইফতার সামগ্রী পেয়ে রীতিমত অবাক ও বেজায় খুশি হয়েছেন অসহায়, দুস্থ ও পথচারীরা।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, ' প্রশাসনের সাথে জনসাধারণের সম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসন সর্বদায় জনকল্যাণে কাজ করে আসছে। নিয়মিত কাজের অংশ হিসেবে আজ পথেঘাটে ও ফুটপাতে বেরিয়ে ৪০ জনকে ইফতার সামগ্রী দেওয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।