Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইফতার খেয়ে একই পরিবারের চারজন অচেতন

admin • 23 Mar 2024, 11:12 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইফতার খেয়ে একই পরিবারের চারজন অচেতন

লক্ষ্মীপুরে ইফতার খেয়ে একই পরিবারের চারজন অচেতন হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদেরকে লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালে (প্রাঃ) ভর্তি করা হয়।

তারা হলেন- সদর উপজেলার দালাল বাজারের খোয়াসাগর দিঘীর পাড় এলাকার বৃদ্ধ নুরুল আমিন, হোসনেয়ারা বেগম, সোয়েবের রহমান ও নাজনিন আক্তার।

পরিবার সূত্রে জানা গেছে, ইফতারের জন্য স্থানীয় বাজার থেকে বুন্দিয়া ও তরমুজ কেনা হয়। ইফতারির সঙ্গে বুন্দিয়া খান তারা। কিন্তু তরমুজ খাওয়া হয়নি। এরমধ্যেই তারা অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

লক্ষ্মীপুর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাইন উদ্দিন সোহাগ বলেন, অসুস্থ অবস্থায় চারজন রোগী এসেছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। ইফতার খেয়ে অসুস্থ হয়েছেন বলে জানা গেছে। তবে সঠিক কারণ এখনও জানতে পারিনি। পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।