Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের

admin • 23 Jun 2024, 10:25 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চালকের

জামালপুরের ইসলামপুরে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে রফিকুল ইসলাম (৩২) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) সকাল ১০টা দিকে উপজেলার গোয়ালের চর ইউনিয়নের বোলাকীপাড়ার টুংরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদার। নিহত ইজিবাইক চালক রফিকুল ইসলাম (৩২)। উপজেলার গোয়ালের চর ইউনিয়নের টুংরাপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে

জানা যায়, প্রতিদিনের মতো রাতে ইজিবাইকটি চার্জে দিয়েছিলো রফিকুল। রোববার সকালে ইজিবাইক চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।পরে স্থানীয়রা উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।