Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন ১৪টি বিয়ে সম্পন্ন

admin • 10 Feb 2024, 08:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
ইজতেমার দ্বিতীয় দিনে যৌতুকবিহীন ১৪টি বিয়ে সম্পন্ন

গাজীপুরের টঙ্গীতে চলছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। শনিবার (১০ ফেব্রুয়ারি) ইজতেমার দ্বিতীয় দিনে আসরের নামাজের পর মোট ১৪টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে।

 

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে মাশোয়ারা কামড়ায় এই ১৪টি বিয়ে পড়ান মাওলানা ইউসুফ বিন সাদ। বিয়ের পর উপস্থিত মুসল্লিদের মাঝে খেজুর বিতরণ করা হয়।

 

এর আগে, গত ৩ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে মোট ৭২টি যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।