Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইজতেমায় ডিউটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এএসআই নিহত

admin • 02 Feb 2024, 05:42 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইজতেমায় ডিউটিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় এএসআই নিহত

বিশ্ব ইজতেমায় ডিউটি করতে যাওয়ার পথে বাসের ধাক্কায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। নিহতের নাম হাসান, তিনি মানিকগঞ্জ জেলার কোর্টে কর্মরত ছিলেন।

 

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মোটরসাইকেলে করে ইজতেমার ডিউটিতে যাচ্ছিলেন এএসআই হাসান। সঙ্গে ছিলেন পুলিশের আরেক সদস্য আমির হামজা। তিনি এসআই হিসেবে মানিকগঞ্জ জেলার কন্ট্রোল রুমে কর্মরত।

 

সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেট এলাকায় তাদের মোটরসাইকেলকে বলাকা পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দু’জনকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়।

 

পরে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এএসআই হাসান মৃত্যুবরণ করেন। বর্তমানে ওই হাসপাতালে এসআই আমির হামজার চিকিৎসা চলছে। ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।