Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর

ইউপি সদস্যদের বহাল রাখার দাবি, না মানলে আন্দোলনের হুশিয়ারি

admin • 20 Oct 2024, 03:24 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইউপি সদস্যদের বহাল রাখার দাবি, না মানলে আন্দোলনের হুশিয়ারি

জামালপুরের ইসলামপুরে ইউনিয়ন পরিষদের সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন ও উপজলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

 

রোববার (২০ অক্টোবর) দুপুরে ইসলামপুর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী উপজেলার ১২ টি ইউনিয়নের ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা এ মানববন্ধন করেন।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন তাঁরা।

 

মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্যরা কোনো রাজনৈতিক দলের হয়ে নির্বাচন করেননি। তাঁরা জনগণের ভোটে নির্বাচিত, জনগণকে সেবা দেন। পরিষদ ভেঙে দিলে ও সদস্যদের অপসারণ করলে, মানুষ সেবা পাবেন না। এসময় দাবি না মানলে ঢাকা অভিমুখে রওনা হওয়ার হুঁশিয়ারি দেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।