Friday, 4 September 2026
শিরোনাম
জেলার খবর

ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা,দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ

admin • 24 Dec 2023, 02:14 PM • পঠিত 3 বার
শেয়ার করুন:
ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণা,দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নির্বাচনের প্রচারণার অভিযোগে দুই ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে প্রশাসন।

 

শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় আবদুল্লাহপুর এবং বাগান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যাদের এ নোটিশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।

গত ২১ ডিসেম্বর বেলা ১১টায় আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনির প্রচারণা সভা হয়। একই দিন সন্ধ্যা ৭টায় স্বতন্ত্র প্রার্থী এস এম আবু তৈয়বের প্রচার সভা করেন বাগানবাজার ইউপি চেয়ারম্যান।

 

এই দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৪(১) বিধি পরিপন্থি কাজ করায় তাদের বিরুদ্ধে সহকারী রিটার্নিং অফিসারের অফিস থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

 

এ বিষয়ে চট্টগ্রাম-২ আসনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘শনিবার সন্ধ্যায় দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। আগামীকাল সোমবার সশরীরে হাজির হয়ে তাদের লিখিত জবাব দিতে হবে।’

 

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আচরণ বিধিমালা প্রতিপালনে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান মোজাম্মেল হক চৌধুরী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।